ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মাধবপুরে গৃহহীন ৪৬ পরিবারের হাতে দলিল হস্তান্তর

ads

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রথম ধাপে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ৪৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে দলিল হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় প্রধনমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর ইসলাম দলিল হস্তান্তর করেন।

আগামী ১৫ ফেব্রয়ারির মধ্যে বরাদ্দকৃত বাকী ঘর নির্মাণ সম্পন্ন করে তা ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হবে।

ads
ads
ads

Our Facebook Page